ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সাভারে ফার্নিচার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সাভারের ফুলবাড়িয়া এলাকায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রবিবার (৬ মার্চ) বিকাল ৪টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকার নাভানা ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস জানায়, বিকাল ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ট্যানারি ফাঁড়ির আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।


সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানা যাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑